
কুষ্টিয়া প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুষ্টিয়া জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়া আইনজীবী ভবনের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুষ্টিয়া জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া আদালতের জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, পিপি খন্দকার সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ এবং নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয়তাবাদী চেতনা, ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।