Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি।।

    পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আনন্দ টিভির উদ্যোগে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে হাসপাতালের মসজিদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

    এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নূরুন্নবী বাবু, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

    উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখা উচিত। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ এবং এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

    Spread the love