Pathikrit Most Popular Online NewsPaper

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২ নম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরজ উল্লাহর পক্ষে গণসংযোগ ও পোস্টার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মথুরাপুর বাজার থেকে শুরু হয়ে তারাগুনিয়া বাজার পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে নির্বাচনী পোস্টার বিতরণ করা হয়। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও জনসমাগমপূর্ণ এলাকায় পোস্টার পৌঁছে দেন প্রার্থীর সমর্থকেরা।

পোস্টার বিতরণের পাশাপাশি স্থানীয় ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা। এ সময় চেয়ারম্যান প্রার্থী মো. ফরজ উল্লাহর জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়।

প্রচারণায় ফরজ উল্লাহর নির্বাচনী পোস্টারে মথুরাপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার হাত ধরে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করা, ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত প্রতিষ্ঠানে পরিণত করা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ করার প্রতিশ্রুতি রয়েছে।

এছাড়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় ফাউন্ডেশন গড়ে তোলা, অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা, রাস্তা সংস্কার ও উন্নয়ন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনাও প্রচারণায় তুলে ধরা হয়।

প্রার্থীর সমর্থকেরা বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে চান ফরজ উল্লাহ। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।

পোস্টার বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় মথুরাপুর বাজার থেকে তারাগুনিয়া বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা।