Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়া সদর থানাধীন বাড়াদি উত্তর পাড়া এলাকার মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেলের পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি

উত্তরপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে শামসুল আলম(৪৫)।

জানা যায়, শামসুল আলমের শোবার ঘরের ওয়ার্ড ড্রপের মধ্য থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

শামসুল আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে এলাকাবাসী জানায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শামসুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৯, তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ ইং।

Write a comment