Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    স্বাধীনতার ৫৫ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।

    সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং: খুলনা-২০৬৯) কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জা বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।

    সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহমেদসহ সদস্যবৃন্দ মিরাজুল ইসলাম, নাব্বির আহমেদ খান ও হাসনাত রাব্বু প্রমুখ।

    সভায় বক্তারা আসন্ন সেমিনার সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    উল্লেখ্য, আগামী ৯ মে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।

    Spread the love