Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া ট্রাফিক অফিসে মাসোয়ারা দিয়ে অবৈধ যানবাহন চলাচলের অভিযোগ দীর্ঘদিনের। তবে এতদিন তথ্য-প্রমাণের অভাবে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। সম্প্রতি প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দুইটি গাড়ির বিপরীতে ৪০০ টাকা ঘুষ নিচ্ছেন কুষ্টিয়ায় কর্মরত ট্রাফিক পুলিশ সদস্য জামরুল।

    ভিডিওটি নিয়ে যোগাযোগ করা হলে কুষ্টিয়ার ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান বলেন, “এই ভিডিওটি দুই মাস আগের। অভিযুক্ত কনস্টেবলের নাম জামরুল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি ডিআইজি স্যারকে অবহিত করি এবং তাকে এখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়। বর্তমানে সে মাগুরা জেলায় কর্মরত।”

    এ ঘটনায় দায় এড়াতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাফিক ইন্সপেক্টর বলেন, “দায় তো আমার ওপরই আসে। তবে আমি নিজে কোনো টাকা গ্রহণ করি না, তাই প্রশ্রয় দেওয়ার প্রশ্নও আসে না।”

    তবে খাজানগর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসের ১ তারিখেও সেখানে এসে টাকা নিয়ে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা বলে অভিযোগ রয়েছে।

    অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য জামরুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    Spread the love