
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাক)।
রবিবার কুষ্টিয়ায় আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ডুসাক নেতৃবৃন্দ তাঁর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের পক্ষ থেকে তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।
ডুসাক নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে আসছেন। বর্তমানে তিনি ডুসাকের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারা আরও বলেন, শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়। কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসাকের সভাপতি রফিকুল আলম টুকু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।