
মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুরুজ সেখ ওরফে সূর্য, মিরপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মো. শিমুল, ছাত্রলীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থানার ‘দবির মোল্লা গেট’ এলাকায় তাঁরা একটি ঝটিকা মিছিল করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিছিলটি মিরপুর থানা এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে প্রচার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভ্রান্তি সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।