Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়ার চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠদানের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম (চাঁদু)।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন (রুবেল) এবং তরুণ সমাজসেবক তোয়াব আলী টাইগার।

    বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পাঠচর্চার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, একজন শিক্ষার্থীর সফলতা অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী এবং শ্রেণিশিক্ষক মনিরুল ইসলাম।

    সভা শেষে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

    Spread the love