
মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে সাব-রেজিস্ট্রার মাহফুজ রানার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা জানান, সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা দীর্ঘ আড়াই বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে মিরপুর উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ও স্বচ্ছতার সঙ্গে দাপ্তরিক সেবা পেয়ে আসছিলেন। তাঁর আকস্মিক বদলির আদেশে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে।
এ সময় বক্তারা বলেন, মাহফুজ রানার মতো একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তার বদলির আদেশ মিরপুরবাসী মেনে নিতে পারছেন না। তাঁরা অবিলম্বে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে মিরপুরে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।