
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে ইফতার ও রমজান মিটআপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ, ২৯ রমজান (বৃহস্পতিবার) শহরের দ্যা রয়েল প্যালেস রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় বন্ধুদের একত্রিত করার লক্ষ্যে এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন আরাফাত হোসেন। কর্মব্যস্ত জীবনযাত্রার মাঝেও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশ-বিদেশে থাকা বন্ধুদের একত্রিত করতেই এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরান আরাফাত, ইয়াসির নমি, ইমতিয়াজ দিবস, তৈমুর, মুনজিল, অভি, মৌসুম, সোহেল, শুভ, মিরাজ, সাইফুল, রসি, নাজমুল, রাকিব, বিপুল, শাহীন, শামীম, বকুলসহ আরও অনেকে।
এ সময় সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।