কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত সুগার মিল কর্মকর্তা ফজলুল বারীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া জেলা ড্যাব নেতা ডা. নাসিমুল বারী বাপ্পীর পিতা এবং কুষ্টিয়া সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল বারী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুর ১টা ২০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন কুষ্টিয়া জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মরহুম ফজলুল বারীর জানাজার নামাজ আজ বাদ এশা কুষ্টিয়ার আড়ুয়াপাড়া বাইতুল নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ আরও অনেকে।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং ক্রীড়াঙ্গনের সহকর্মীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *