Pathikrit Most Popular Online NewsPaper

    সামছুল হক রুবেল, কুষ্টিয়া প্রতিনিধিঃ

    কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার আসরের নামাজের পর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহাসিন। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. রায়হান আলী এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শামসুজ্জামান জুয়েল। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন হাটস হরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রুহুল আমীন।অনুষ্ঠানের শেষপর্বে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহাসিন হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা শরিফুল ইসলামের নাম ঘোষণা করেন।

    এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

    Spread the love