Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থায়নে বিভিন্ন অর্থবছরে গৃহীত উন্নয়নমূলক ৩২টি প্রকল্পের বিপরীতে মোট ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রকল্প সংশ্লিষ্টদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান ও গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ এবং মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।

এ সময় জেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ শেষে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।