Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক অভিযানে তিনজন মাদক কারবারি ও তিনজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মে ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, কুমারখালী থানার মামলা নং-১০/১০৯, তারিখ ১১ মে ২০২৬ ইং, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ২৯(ক)/৪১ ধারায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন— শেরকান্দি এলাকার আবু বক্কারের ছেলে মোঃ সজিব হোসেন (২৬), বুজরুখ বাখই এলাকার কুদ্দুস শেখের ছেলে মোঃ রবিন (২৫) এবং শেরকান্দি এলাকার শাহিন আলমের স্ত্রী মোছাঃ হালিমা খাতুন (৩৭)।

    অপরদিকে, কুমারখালী থানার মামলা নং-০৯/১০৮, তারিখ ১১/০৫/২০২৬ ইং, ৩৯২/৪১১ ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন— কুষ্টিয়া শহরের আমলাপাড়া (বড় বাজার লোহাপট্টি) এলাকার শফিকুল ইসলামের ছেলে মিঠু শেখ (২৮), চরথানাপাড়া এলাকার মৃত লাল্টু শেখের ছেলে আব্দুর রহিম (৩০) এবং কুমারখালীর কয়া ঘোড়ারঘাট এলাকার সেকেন্দার আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫)।

    কুমারখালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

    Spread the love