Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এন.এস. রোডের সেন্ট্রাল কো-অপারেটিভ (সমবায়) ব্যাংক প্লাজায় ঢাকাস্থ অপটিমা স্টাডি অ্যাব্রড সলিউশনসের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি হাজী মেজবার রহমান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল সাগর, প্রফেসর মো. নওয়াব আলী, মো. মজিবর রহমান (এম.আর. হাডওয়ার), ডালিম রেজা, শাখাওয়াত হোসেন পল্টু, খোকন, ডা. সালাম (লাখী ডেন্টাল), কুষ্টিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমান গনি এবং সাংবাদিক নাফিস আহমেদ।

    এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    কুষ্টিয়া শাখার ইনচার্জ তরুণ চৌধুরী প্রতিষ্ঠানের পরিচালকের পক্ষে বক্তব্যে বলেন, “কুষ্টিয়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা যেন ঢাকায় না গিয়েও বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক তথ্য ও পরামর্শ পেতে পারে, সে লক্ষ্যেই এ শাখা চালু করা হয়েছে।”

    অনুষ্ঠানে বক্তারা কুষ্টিয়ায় অপটিমা স্টাডি অ্যাব্রড সলিউশনসের নতুন শাখার সফলতা কামনা করেন। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা যেন নিজ শহর থেকেই সঠিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরামর্শ পেতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করেন।

    উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সফলতা ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।