Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী লোকগাথা গাজী কালু চম্পাবতী আমাদের জাতীয় ঐতিহ্য ও গৌরবের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। তিনি বলেন, “বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গাজী কালু চম্পাবতীর মতো লোকগানের চর্চা অব্যাহত রাখতে হবে। লোকসংস্কৃতি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও জীবনবোধের ধারক। এসব সাংস্কৃতিক চর্চা সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

    বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিত গাজী কালু চম্পাবতী লোকগানের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    আবাসন প্রকল্পের বাসিন্দা আলম সাধুর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানজুড়ে গাজী কালু চম্পাবতীর বিভিন্ন পর্ব পরিবেশিত হলে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

    প্রধান অতিথি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ভবিষ্যতেও এ ধরনের লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিক আয়োজনের আহ্বান জানান।

    Spread the love