Pathikrit Most Popular Online NewsPaper

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়কর্মী হিসেবে পরিচিত হাবিবুর রহমান শাহকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। ৫ আগস্টের পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, হাবিবুর রহমান শাহ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল সিদ্দিকী আরাফাতের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পরও তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন এবং এলাকায় গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি রয়েছে কি না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে উদ্বিগ্ন ব্যক্তিরা।

সচেতন মহলের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই করা জরুরি। একই সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ থাকলে সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের বিষয়ে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরার দাবি জানানো হচ্ছে।

তবে এ বিষয়ে হাবিবুর রহমান শাহের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।