Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় ফরিদা ইয়াসমিন বলেন, “আমাদের সরকার ধর্মীয় সম্প্রীতি, সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কুষ্টিয়ার সহকারী পরিচালক হ্যাপি সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ডা. পি. কে. সাহা, কুষ্টিয়া পৌর শাখার সভাপতি অঞ্জন কৃষ্ণ শীল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং পরিবেশবিদ গৌতম কুমার রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌড়হাস সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্রী শংকর কুমার কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ রায় দেবাশীষ।

এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।