লাল-সাদা চিঠি দিয়ে সরকারকে টলানো যাবে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, কোনো লাল চিঠি কিংবা সাদা চিঠি দিয়ে এই সরকারকে টলানো যাবে না। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করবে

রোববার (৩ ডিসেম্বর ২০২৩) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ বলেন, ইতোমধ্যে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যদি কেউ মনে করেন ভোট বন্ধ করে কোনো প্রভু কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে তবে সেই স্বপ্ন দিবা স্বপ্ন হয়েই থাকবে। ২০১৪ সালেও বিএনপি নির্বাচন বানচাল করতে জ্বালাও পোড়াও করেছে। কোনো লাভ হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *