Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    ইবি থানা প্রেসক্লাব কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজা আহমেদ জয়ের বাবা গুরুতর অসুস্থ হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের (ইউনিট-১) ৫ নম্বর বেডে চিকিৎসাধীন। জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    বুধবার (২৬ আগস্ট) সকালে অসুস্থ রেজা আহমেদ জয়ের বাবাকে দেখতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান ইবি থানা প্রেসক্লাব কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

    সাক্ষাৎকালে শাহারিয়া ইমন রুবেল মহান আল্লাহর কাছে রেজা আহমেদ জয়ের বাবার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

    তিনি বলেন, “মহান আল্লাহ পাক যেন রেজা আহমেদ জয়ের জন্মদাতা পিতাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।”