Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রবিবার (১৯ এপ্রিল) রাত থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে সরকার।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

    এর আগে সর্বশেষ ৩১ মার্চ ঘোষিত দামে ডিজেল প্রতি লিটার ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

    হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে পরিবহন খাতসহ নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

    Spread the love