Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:

    কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৪ বোতল Eskup Syrup-সহ মো. মারুফ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে অভিযান পরিচালনা করেন।

    পুলিশ সূত্রে জানা যায়, সোনাইকুন্ডি গ্রামের রইচ উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মারুফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৪ বোতল Eskup Syrup উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার মারুফ হোসেন দৌলতপুর উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।

    অভিযান শেষে উদ্ধার করা নিষিদ্ধ সিরাপসহ মারুফ হোসেনকে দৌলতপুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    দৌলতপুর থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদক ও নিষিদ্ধ পণ্যবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।