Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    জাতীয় পার্টি (কাজী জাফর)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় তাঁর জীবন ও রাজনৈতিক অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

    স্মরণসভায় এ দাবি জানান জাতীয় পার্টি (কাজী জাফর)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হাফিজ লালু।

    তিনি বলেন, “কাজী জাফর আহমেদের শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন ও কর্মজীবন সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের জানা প্রয়োজন। তাই তাঁর জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা উচিত। পাঠ্যপুস্তকের মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে জানতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও তাঁর আদর্শ ও অবদান বেঁচে থাকবে।”

    তিনি আরও বলেন, “কাজী জাফর আহমেদকে বাংলাদেশের মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে হলে তাঁর অসমাপ্ত কাজগুলো আমাদের শেষ করতে হবে।”

    জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নজরুল ইসলাম খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নবাব আব্বাস আলী খান, মহাসচিব ও সাবেক ছাত্রনেতা কাজী মো. নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, কাজী জয়া, দপ্তর সম্পাদক মো. গোলাম মোস্তফা, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজমত আলী খান মনি, সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব এ এস এম শামীম।