Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত কুষ্টিয়ায় বসবাসকারী কর্মকর্তাদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদ’-এর নতুন সভাপতি হয়েছেন মো. আব্দুল মঈদ বাবুল। পরিষদের সভাপতি মো. গোলাম আযম বিশ্বাস পলাশের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল লতিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ আলী জিন্না, প্রধান উপদেষ্টা পদে মো. আব্দুর রশিদ বকুল এবং উপদেষ্টা পদে মো. সাইফুল আলম ও মো. হেলাল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বাদ এশা কুষ্টিয়া রাইফেল ক্লাবে অনুষ্ঠিত পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চারজন কর্মকর্তার অবসরজনিত কারণে শূন্য হওয়া পদগুলো পূরণ এবং পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নতুন সদস্য সংগ্রহ, শিগগিরই সাধারণ সভা আহ্বান এবং বার্ষিক ফ্যামিলি ডে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২ ডিসেম্বর ‘ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদ’ গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কুষ্টিয়ায় বসবাসরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বর্তমানে পরিষদটির সদস্যসংখ্যা প্রায় ২০০ জন।