Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ও অধ্যক্ষ ডা. মো. শরিফুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

রোববার (১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

মতবিনিময়কালে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।”

অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম বলেন, “কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।”

এর আগে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ডিডি) ডা. মো. আকুল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।