Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঝাউদিয়া ইউনিয়নে আয়োজিত বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম শিপন ও মোস্তাফিজুর রহমান বাবু।

এ সময় ঝাউদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ঝাউদিয়া ইউনিয়নের ১৫টি ক্লাবের মধ্যে ১৫টি ফুটবল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন খেলাধুলার ওপর জোর দিয়েছেন। প্রতিটি ইউনিয়নে এখন একটি করে খেলার মাঠ বানানোর উদ্যোগ নিয়েছেন।”