
শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মরহুম আবু জাহিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে ঐতিহ্যবাহী শৈলকূপা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মরহুম আবু জাহিদ প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে শৈলকূপা প্রেসক্লাবের সদস্যদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা গভীরভাবে অনুভূত হয়।
প্রথম মৃত্যুবার্ষিকীতে শৈলকূপা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।