
মিরপুর প্রতিনিধি:
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে পৌর এলাকা হতে তাকে আটক করা হয়।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট মামলা ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন সহ একাধিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।