
নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে টুর্নামেন্টের খেলা শুরু হয় এবং বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে সরকারি কলেজের কেমিস্ট্রি টিম জুগিয়া টিমকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। তিনি টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।”