Pathikrit Most Popular Online NewsPaper

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :

কুষ্টিয়ায় ধুমধাম আয়োজনে এবং আকর্ষনীয় সুযোগ সুবিধা নিয়ে নতুনভাবে মার্সেল কোম্পানীর নতুন ডিস্ট্রিবিউটর শোরুম “বন্ধু ইলেকট্রনিক্স” এর উদ্বোধন হয়েছে। 

শনিবার (২০ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলাতে এই শোরুমের উদ্বোধন করা হয়। মেসার্স জামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জামাল উদ্দিন বিশ্বাস নতুন করে মার্সেল ইলেকট্রনিকসের এই ব্যবসায় শুরু করলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্সেল কোম্পানীর ঢাকা অফিসের ডিপুটি ডাইরেক্টর নুরুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্সেল কোম্পানীর ডিএসএম মিজানুর রহমান মিজান, বন্ধন ইলেকট্রনিকসের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বন্ধু ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও মেসার্স জামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জামাল উদ্দিন বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারন মানুষ। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নতুন শোরুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। তারপর মিলাদের মাধ্যমে দোয়া পাঠ করা হয়। দোয়া পাঠ শেষে সকলের মাঝে মিষ্টি ও নাস্তা বিতরন করা হয়।