কুষ্টিয়ায় প্রতিবেশীর হামলায় নিহত-১

Written by

in

নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার গ্রাম হালশায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মনির নামের একজন নিহত হয়েছে।

সোমবার রাত আনুমানিক ৮ টার সময় হামলার ঘটনা ঘটে।

নিহত মনির(৫০) কুষ্টিয়া মিরপুর উপজেলার গ্রাম হালশার আব্দুর রহিমের ছেলে। এছাড়াও এঘটনায় আহত হয়েছে ৫ জন।

নিহত মনিরের ছেলে আব্দুল্লাহ জানান, আমিরুলের কাছে আমার বাবা কাঠের দরজা জানালা বানাতে দেয়। আমার কাছে টাকা নেই বলে আমি জানালা দরজা নিয়ে আসিনি। আমরা কেন জানালা দরজা নিয়ে আসছি না এনিয়ে কথাকাটাকাটি হয়। এরপর রাত ৮টার দিকে মৃত আমদ আলীর ছেলে আমিরুল, নাজমুল, এনামুল, মিনা, নজু সহ ৬/৭ মিলে আমার বাড়িতে এসে আমার বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

নিহত মনিরের ভাই আব্দুল গনি জানান, কাঠ নিয়ে গ্যানজাম। মৃত আমদ আলীর ছেলেরা লাঠিসোটা নিয়ে এসে মনিরের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। এসময় তার ছেলে আব্দুল্লাহ সহ ৪/৫ জন আহত হয়।

এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়েছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *